রাজস্থানের যোধপুরে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩

Spread the love

রোজদিন ডেস্ক : রাজস্থানের যোধপুরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ১৫ জনের। আহত ৩ জন। ২২০ কিমি দূরের
কোলায়াত মন্দির দেখে ফেরার সময় আজ রাতে তাঁদের টেম্পো ট্রাভেলার যান ভারত মালা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। নিহতরা সকলেই যোধপুরের ফালোদির বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। আহতদের প্রথমে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখান থেকে গ্রিন করিডর করে যোধপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নামে। যাত্রীবাহী যানটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল বলে পুলিশের অনুমান। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রচন্ড জোরে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে যায়। এর ফলে যাত্রীরা ভিতরে আটকে পড়েন। পুলিশ, স্থানীয় মানুষ, রাস্তা দিয়ে যাওয়া মোটর সাইকেল চালক, আরোহীরা সকলেই দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন।
কিন্তু গাড়ির ভিতর আটকে থাকা যাত্রীদের বার করতে প্রবল অসুবিধায় পড়েন।।
রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট নির্বাচনী প্রচারে এখন পাটনায়। সেখানে এই মর্মান্তিক খবর পেয়ে শোকাহত তিনি। নিহতদের পরিবারকে সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

ছবি সৌজন্যে নিউজ 18 হিন্দি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*