নির্বাচন কমিশনে গণ মেল পাঠাচ্ছেন BLO-রা

Spread the love

রোজদিন ডেস্ক  : আগামী কাল থেকে BLO-রা এসআইআরের কাজে নামতে চললেও নিরাপত্তা-সহ একাধিক বিষয়ে তাঁদের দাবি এখনও মেটেনি। ফলত ক্ষুব্ধ বিএলও-রা তাঁদের দাবিগুলি নিয়ে এবার কেন্দ্র ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে গণ মেল পাঠাচ্ছেন। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই কথা জানিয়ে বলেন, এস আই আর নিয়ে রাজ্যের পরিস্থিতিতে কার্যত জীবনের ঝুঁকি নিয়ে বিএলও-রা কাজে নামছেন। তাঁদের নিরাপত্তা নিয়ে কোন লিখিত প্রতিশ্রুতি এখনও মেলেনি।
তাঁরা বিএলও-দের প্রাণহানির মত ঘটনা হলে ৫ কোটি টাকা ক্ষতিপূরন ও পরিবারের একজনের সরকারি চাকরির দাবি জানাচ্ছেন। বিভিন্ন পক্ষ থেকে ( পড়ুন শাসক ও প্রধান বিরোধী দল!) হুমকি আসছে। ভোট কর্মীদের মত বিএলও-দের জীবন নিয়ে তাঁরা কিছু তেই ছিনিমিনি খেলতে দেবেন না বলে কিংকর বাবু দৃঢ় ভাবে জানান। তাঁরা সব বিএলও-দের নিরাপত্তা কামনা করেন।
আগামীতে শিক্ষক শিক্ষিকাদের যাতে এই কাজে না নেওয়া
হয়, এই আর্জিও রাখছেন তাঁরা। এই কাজের জন্য স্থায়ী কর্মী নিয়োগ করার জন্য দাবি করছেন।
কিংকর অধিকারী জানান, বহু বিএলও-র অনুরোধ ক্রমে এই গণ মেল পাঠানো হবে। বিএলও-দের বিদ্যালয়ের কাজ করে এস আই আরের কাজ করা কোন ভাবেই সম্ভব নয়। অথচ এই বিষয়ে নির্বাচন দফতর কিছুই জনায় নি।
গণ মেলে মূলত বিএলও-দের নিরাপত্তা, অধিকার, কাজের শর্ত ইত্যাদি নিয়ে নির্বাচন কমিশন কে জানানো হবে।
সব বি এল এ দের ক্ষেত্রেই এই সব দাবি করছেন তাঁরা।
এই সব দাবিতে কেন্দ্র ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কে গণ মেল পাঠানোর প্রস্তুতি ও শুরু হয়েছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*