রোজদিন ডেস্ক : ভোটমুখি বাংলাদেশে রাজনৈতিক হত্যা অব্যাহত। শনিবার সন্ধ্যায় যশোরের বিএনপি নেতা আলমগির হোসেন-কে বাড়ি ফেরার পথে খুব কাছে থেকে গুলি করে হত্যা করে দুষ্কৃতিরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। কারা এই খুনে যুক্ত, রাজনৈতিক না ব্যবসায়িক কারণে এই হত্যা পুলিশ তদন্ত করছে। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে এই সব ঘটনায় দেশ জুড়ে উত্তেজনা দেখা দিয়েছে।

Be the first to comment