রোজদিন ডেস্ক : মধ্যপ্রদেশে পানীয় জলদূষণের মূলে দুর্নীতি আছে বলে ভারতের ওয়াটার ম্যান রাজেন্দ্র সিং জানিয়েছেন। রামন ম্যাগসেসে পুরস্কার জয়ী ওয়াটার ম্যান এই বিষয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করে বলেন, স্বচ্ছ শহরের তকমা পাওয়া ইন্দোরে যদি এই ঘটনা হয়, অন্যান্য অঞ্চলেও হতে পারে। টাকা, খরচ বাঁচাতে ঠিকাদাররা নর্দমার লাইনের কাছেই পানীয় জলের পাইপ বসান। দুর্নীতি পুরো ব্যবস্থাকেই ধ্বংস করেছে। ইন্দোরের এই মর্মান্তিক ঘটনা দুর্নীতিরই ফসল বলে ক্ষোভের সঙ্গে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, পানীয় জলের দূষণে ইন্দোরের ভগীরথ পুরায় ছয় মাসের শিশু-সহ ১৪ জন প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় দেশব্যাপী তোলপাড় উঠেছে। দেশে ”ওয়াটার ম্যান ” বলে খ্যাত রাজেন্দ্র সিং এতে মর্মাহত।

Be the first to comment