ভারতে গুপ্তচর জাল বাড়াচ্ছে আইএসআই, সতর্ক করলো গোয়েন্দারা

Spread the love

রোজদিন ডেস্ক : পাকিস্তানের আইএসআই ভারতে তাদের গুপ্তচরদের জাল বাড়াচ্ছে বলে সতর্ক করলো গোয়েন্দা রিপোর্ট। এই বিষয়ে দেশের সব বাহিনীর সতর্ক থাকা জরুরি বলে তাঁরা মনে করেন। সূত্রে র খবর, অতি সম্প্রতি আইএসআই-এর বেশ কিছু গুপ্তচর বৃত্তি বানচাল হয়েছে, তবু তারা হাল ছাড়েনি। ভারতের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সম্প্রতি তাদের নয়া কৌশল হোল কিছু সংস্থার সঙ্গে মিশে
সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলা, এর ফলে দেশের বিভিন্ন এলাকায় অস্থিরতা তৈরি হবে, সন্ত্রাস সৃষ্টি করে রক্ত ঝরবে। এর ফলে পাকিস্তানকে দায়ী করা যাবে না৷ ফরিদাবাদেই তা দেখা গেছে বলে অভিজ্ঞ মহলের ধারণা। গোয়েন্দা রিপোর্টে প্রকাশ, এখনই সীমান্ত দিয়ে সন্ত্রাসবাদীদের এই দেশে প্রবেশ করানোর পরিকল্পনা পাকিস্তানের নেই। অপারেশন সিঁদুর এর পর তাদের বহু জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। ফলে অনুপ্রবেশ করানো এখন তাদের পক্ষে কঠিন। ভারত ছাড়া বাংলাদেশ, নেপালেও এই ধরনের পরিকল্পনা নিয়েছে আইএসআই, যেখানে সরকার বদলের জোরদার দাবি উঠেছে, ভারতীয় সেনাদের বিরুদ্ধে প্রচার করে তাদের বিরুদ্ধে অবিশ্বাস সৃষ্টি করা হয়েছে। ভারতের সশস্ত্র বাহিনীকে দুর্বল করা, হেয় করা তাদের মূল লক্ষ্য।
অতীতেও আইএসআই এই সব করেছে, এখন তারা আরও বড় মাপে এই কাজ করতে চলেছে বলে সূত্রের খবর।
এর পাশে মধু ফাঁদ পাতাও তাদের কৌশল। এই ছাড়া আইএসআই এমন মানুষদের খোঁজে, যাঁরা আদর্শবাদী, যাঁদের আর্থিক অসুবিধা আছে ইত্যাদি। এই সব নানা কৌশলের মাধ্যমে ভারতে অস্থিতি সৃষ্টি করতে চায় তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*