রোজদিন ডেস্ক : সোমবার ভেনেজুয়েলার অপহৃত রাষ্ট্র তি নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আদালতে পেশ করা হতে পারে। বিশ্বের প্রায় সব দেশের তুমুল নিন্দা, সমালোচনা উপেক্ষা করে ট্রাম্প প্রশাসন তাঁর বিরুদ্ধে একরাশ অভিযোগ এনেছেন।শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তাঁর বাসভবন থেকেই তুলে সরাসরি আমেরিকায় নিয়ে যাওয়া হয়। সোমবার ম্যানহাটানের এক আদালতে তাঁদের পেশ করার কথা আছে।
দেশের রাষ্ট্রপতিকে এইভাবে নিয়ে যাওয়ার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন ভেনেজুয়েলার বহু মানুষ। চলছে বিক্ষোভ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস অবিলম্বে মাদুরোকে দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানালে পাল্টা হুমকি দিয়েছেন ট্রাম্প। ডেলসি ঠিক মত কাজ না করলে মাদুরোর থেকেও তাঁকে বেশি মূল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, এবার থেকে আমেরিকা ভেনেজুয়েলাকে চালাবে। রবিবার মার্কিন বিদেশ সচিব রুবিও এর ব্যাখ্যা দিয়ে বলেন, আমেরিকা সরাসরি ওই দেশ চালাবে না।তবে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ সৃষ্টি করবে। মূলত ভেনেজুয়েলার তেলের ভান্ডারের দিকেই যে তাদের শ্যেন দৃষ্টি, তার ইঙ্গিত মেলে। যদিও মার্কিন বিদেশ সচিবের দাবি, ভেনেজুয়েলার তেল শিল্প ধ্বংস হয়ে গেছে। ওরা এখন দেউলিয়া হয়ে গেছে। তাঁর আরও দাবি, কিউবাই মাদুরোকে পাহারা দিতো। শুক্রবার রাতে অনেক কিউবানও প্রাণ হারিয়েছেন বলে তিনি জানান।
ভেনেজুয়েলার পর ল্যাটিন আমেরিকার সব বামপন্থী দেশের ওপরই এখন ট্রাম্পের নজর। তাদেরও উচিত শিক্ষা দিতে তিনি প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।

Be the first to comment