রোজদিন ডেস্ক : সমবায় সমিতির নির্বাচনে ধরাশায়ী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। খাতাই খুলতে পারল না তারা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম ব্লক ১-এর গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে অলউইন রেকর্ড করল বিজেপি। রবিবার তারা ৯-০ ব্যবধানে হারাল তৃণমূলকে। ওই সমবায়ে মোট ৯টি আসন। তার সবকঁটিতেই জিতল বিজেপি। ফলাফল বেরনোর পর জয়ের উল্লাশে আবির খেলায় মেতে ওঠেন পদ্ম শিবিরের কর্মী-সমর্থকরা। এদিকে হারের পর তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকেরা তাদের ওপর হামলা করেছে। নন্দীগ্রাম ১ নং ব্লকের তৃণমূল কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গকে গালিগালাজ করা হয়। তাঁর উপর হামলা করা হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। বিজেপির পালটা দাবি, তারা মোটেও হামলা করেনি। ভোটে হারের ফলে ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে তৃণমূল।

Be the first to comment