Boat capsize in Padma, এপারে চলে আসা যাত্রীদের উদ্ধার বিএসএফের

Spread the love

রোজদিন ডেস্ক :

বাংলাদেশের পদ্মায় ভয়াবহ নৌকা ডুবিতে এপারে ভেসে আসা দশজনকে উদ্ধার করলো বিএসএফ। তাদের মধ্যে দুজন শিশুও আছে।

সূত্রে র খবর,বাংলাদেশের চাপাইনবাবগঞ্জের বাসিন্দারা গতকাল বিকেলে নৌকায় নারায়ণপুর ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। আচমকা পদ্মার প্রবল ঢেউ এর ধাক্কায় নৌকাটি ডুবে যায়। তাঁদের বেশ কয়েকজন সাঁতার কেটে, ভেসে মুর্শিদাবাদের লালগোলার তারানগর এলাকায় চলে আসেন। প্রহরারত বিএসএফ জওয়ানরা তাঁদের দ্রুত উদ্ধার করে থানায় নিয়ে যান। চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান৷ বিএসএফের এই মানবিকতায় অভিভূত প্রতিবেশী দেশের মানুষরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*