MADRASAH CLOSED: অনুমোদন নেই, বাংলার ২৫২টি মাদ্রাসাকে বন্ধের ও ১০০টি মাদ্রাসাকে শোকজ নোটিস ধরাল রাজ্য সরকার

Spread the love

প্রতিবেদন: বর্তমানে রাজ্যে চালু থাকা মাদ্রাসাগুলিকে নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। অনুমোদন নেই বলে প্রথম দফায় ২৫২টি মাদ্রাসাকে বন্ধের নোটিস ধরাল রাজ্য সরকার। এছাড়ও আরও ১০০ টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। ২৫২টি মাদ্রাসার মধ্যে অধিকাংশই খারিজি মাদ্রাসা বলে জানা গিয়েছে। এর আগে রাজ্যের মাদ্রাসাগুলির হালহকিকত জানতে একটি সমীক্ষা চালায় রাজ্য। সমীক্ষাটি করে সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা দফতর। তখনই জানা যায় ২ হাজার ৩৯৬টি মাদ্রাসার প্রয়োজনীয় সরকারি অনুমোদনই নেই। মুখ্যমন্ত্রী হওয়ার পরই গত ২২ জুলাই শুভেন্দু অধিকারী নির্দেশ দেন এই সমীক্ষা করার। কলকাতা-সহ জেলায় জেলায় কতগুলি অনুমোদন প্রাপ্ত এবং কতগুলি অনুমোদনহীন মাদ্রাসা রয়েছে তার খোঁজ শুরু হয়। রাজ্যের তরফে যে সমীক্ষা চালানো হয়েছে তাতে দেখা হয়েছে মাদ্রাসার পরিচালন ব্যবস্থা, পড়ুয়ার সংখ্যা, অর্থের উৎস, নথিভুক্তের অবস্থান, ইত্যাদি নানা বিষয়। যে সমস্ত মাদ্রাসাগুলিকে শোকজ করা হয়েছে তাদের প্রমাণ করতে হবে যে মাদ্রাসা চালানোর মতো পরিকাঠামো তাদের রয়েছে কিনা। প্রমাণ করতে না পারলে সেই মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই প্রথম দফায় ২৫২ টি মাদ্রাসাকে বন্ধের নোটিস দেওয়া হল। যাচাইকরণের এই প্রক্রিয়া এখন চালু থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*