Malaysian Prime Minister দেখা করলেন রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে, সারলেন প্রাতঃরাশ

Spread the love

রোজদিন ডেস্ক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী (Malaysian Prime Minister)  আনোয়ার ইব্রাহিম আজ সকালে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী, সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেন। একসঙ্গে প্রাতঃরাশ করেন।ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিনি দিল্লি এসেছেন।

উভয় দেশের পারস্পরিক বিষয় নিয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তিনি আলোচনা করেন।

কংগ্রেসের পক্ষে সমাজ মাধ্যমে এই হৃদ্য প্রাতঃরাশ বৈঠকের বেশ কিছু ছবি দেওয়া হয়েছে।

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতি প্রগাঢ় শ্রদ্ধা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। তাঁকে তিনি অত্যন্ত সম্মানীয় বলে মনে করেন। এমন কি তিনি কারাবন্দি থাকাকালীন মনমোহন সিং তাঁর সন্তানদের পড়াশোনার জন্য যে সহায়তার হাত বাড়িয়েছিলেন, তাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আনোয়ার ইব্রাহিম। তিনি সেই সহায়তা গ্রহণ করতে না পারলেও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর সেই সমানুভূতি, হৃদ্যতার কথা কখনও ভুলবেন না।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*