ডায়াবেটিস নিয়ন্ত্রণে নতুন দিশা কলকাতায় জাতীয় সম্মেলনে

Spread the love

রোজদিন ডেস্ক : 

ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ নয়, বরং এই রোগের সঙ্গে থেকেও কীভাবে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা যায়, সেই বার্তাই উঠে এল কলকাতায় আয়োজিত হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির ১১তম জাতীয় সম্মেলনে। ‘স্টেয়িং ওয়েল ইন ডায়াবেটিস’ ভাবনাকে সামনে রেখে ১২ ও ১৩ সেপ্টেম্বর হায়াত রিজেন্সি কলকাতায় অনুষ্ঠিত হল এই সম্মেলন। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট চিকিৎসক ও ডায়াবেটিস বিশেষজ্ঞরা অংশ নেন। ডায়াবেটিস চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি, রোগ নিয়ন্ত্রণের আধুনিক পদ্ধতি, ইনসুলিনের ব্যবহার, খাদ্যাভ্যাস, জীবনযাত্রা এবং ডায়াবেটিসজনিত বিভিন্ন জটিলতা নিয়ে চিকিৎসকদের মধ্যে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।


আয়োজকদের বক্তব্য, ডায়াবেটিস বর্তমানে একটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা হলেও সঠিক চিকিৎসা, নিয়মিত পরীক্ষা, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রেখেও ভালো থাকা সম্ভব। তাই এবারের সম্মেলনে শুধুমাত্র ডায়াবেটিস নিয়ন্ত্রণের পরিবর্তে রোগীর সার্বিক সুস্থতা ও জীবনযাত্রার মান উন্নত করার বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
২০১৮ সালে যাত্রা শুরু করে হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটি। চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ডায়াবেটিস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেও সংগঠনটি বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে জাতীয় স্তরের একাধিক বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।


হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির সেক্রেটারি সোশ্যাল এফেয়ার্স জয়তী ভট্টাচার্য বলেন এবারের সম্মেলনেও ডায়াবেটিস চিকিৎসায় নতুন গবেষণা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।
তিনি জানান, নেপালের দুর্গত মানুষদের ত্রাণ তুলে দিতে ভারত সেবাশ্রমকে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়
এদিনের আলোচনাসভায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে ও মানুষকে সচেতন করতে বিভিন্ন দিক তুলে ধরেন ডাক্তার গুরুপ্রসাদ ভট্টাচার্য, ডাক্টার সঞ্জয় কে শা,ডাক্তার বি পি পান্ডে, ডাক্তার মৃদুল বেরা প্রমুখ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*