রোজদিন ডেস্ক :
পানিহাটির ধানকল মোড়ের কাছে আজ দুপুরে আচমকা সিইএসসি ভবনে আগুন (Fire in Panihati CESC) লেগে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে।
খড়দা থানার পুলিশ ও সেখানে গেছে। স্থানীয় সুত্রে প্রকাশ, আজ দুপুরে আচমকা ওই বহুতলে আগুন দেখা যায়। মুহুর্তের মধ্যে তা বিধ্বংসী রূপ নেয়। ছুটির দিন হওয়ায় ভিতরে কেউ ছিলেন কিনা, বা আটকে পড়েছেন কিনা এখনও জানা যায়নি। ওই বহুতলের পিছনেই বহু মানুষের বাস। তাঁদের অনেকেই আতঙ্কে বাইরে বেরিয়ে এসেছেন। এই ঘটনায় বিটি রোডে যান চলাচল ব্যাহত হয়। বহু মানুষ উদ্বেগ, আতঙ্কে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার অপেক্ষায় আছেন। কিভাবে আগুন লাগলো সিইএসসি কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন। ট্রান্সফর্মার ফেটে আগুন লেগেছে বলে স্থানীয়দের একাংশের অনুমান

Be the first to comment