পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ব্রিকসের উপর গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে। কারণ এখানে তাঁদের কণ্ঠস্বর শোনা হয়, তাঁদের অভিজ্ঞতাকে সম্মান করা হয় এবং তাঁদের জন্য নয়, তাঁদের সঙ্গে নিয়েই সমাধান তৈরি করা হয়।
  2. প্রধানমন্ত্রী মোদী বলেন, “প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে হাতিয়ার করা আমাদের মিলিত অগ্রগতিকে বাধাপ্রাপ্ত করতে পারে। তাই আমরা প্রযুক্তির গ্রহণের ক্ষেত্রে সকলকে অন্তর্ভুক্ত করার বিষয়টির উপর জোর দিয়েছি।”
  3. ব্রিকস সম্মেলন শেষ করে রবিবার দুপুরে তিনি নয়াদিল্লি থেকে চিনে ফেরার ব্যক্তিগত বিমানে রওনা দিয়েছেন। গালওয়ানে সংঘর্ষের পরে এই প্রথমবার ভারতে এসেছিলেন জিনপিং।
  4. দিঘার খুব কাছেই তৈরি হচ্ছে DRDO-র নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রককে জমি দিল রাজ্য সরকার। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের জুনপুটে  পরীক্ষাকেন্দ্র তৈরি হবে।
  5. জাতীয় নির্বাচন কমিশনের ফের তলব। ডাকা হল কালীঘাট তৃণমূল কংগ্রেসকে।
  6. মদন মিত্রের অভিযোগ, বিরোধী দলনেতা হওয়ার জন্য সই জাল করেছেন শোভনদেব। তাঁকে ক্ষমতালোভী বলেও কটাক্ষ করেন মদন।
  7. পানিহাটিতে ধানকল মোড়ের বহুতলে ভয়াবহ আগুন। CESC বিল্ডিংয়ে আগুন লাগে বলে খবর। ৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে খবর।
  8. পূর্ব দিল্লির ডাল্লুপুরার একটি প্লাইউড গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ৩টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর ১২টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।
  9.  রবিবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে মাটি খুঁড়ে তোলা হল বিজেপি কর্মীর দেহ। এবার হবে ময়নাতদন্ত। মৃত ওই বিজেপি কর্মীর নাম আস্তিকচন্দ্র দাস। মৃতের পরিবারের অভিযোগ, তৃণমূলের ভয়ে পাঁচ বছর আগে অভিযোগ দায়ের করতে পারেনি তারা। এবার সুবিচার পাবেন বলে মৃতের পরিবারের আশা।
  10. হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে।  মৃত ব্যক্তির নাম তপন ঘোষ। তাঁর বয়স ৬০ বছর।
  11. প্রাক্তন তৃণমূল কাউন্সিলার তারক সিং সপরিবারে বিজেপি কার্যালয়ে গেলেন, কৌতুহল রাজনৈতিক মহলে
  12. ভুয়ো নথি ব্যবহার করে অন্যের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ২৪ কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগের তদন্তে নেমে শুক্রবার রাতে হুগলির রিষড়া থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ।শনিবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। গোপালনগরের সুল্কা দুর্গাপুর গ্রামে বাড়ি মনোজিৎ বিশ্বাসের।
  13. গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নিমপীঠের কাছে বকুলতলায়। জানা গিয়েছে, ঘটনার সময়ে বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। সেই সময়েই তাঁর উপরে চড়াও হন ইউসুফ মোল্লা নামে ওই অভিযুক্ত যুবক। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  14. আসানসোল পুরসভাপ্রবল আর্থিক সঙ্কটে রয়েছে। বহু ঠিকাদার দীর্ঘদিন ধরে পাওনা পাচ্ছেন না। এই অবস্থায় পুর কর্তৃপক্ষ প্রায় ১৭৫০টি বেসরকারি সংস্থা এবং তিন কেন্দ্রীয় সংস্থাকে নোটিস পাঠিয়ে সাত দিনের মধ্যে বকেয়া কর জমা দিতে বলেছে। না-জমা দিলে পুর পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলেও নোটিসে বলা হয়েছে।
  15. নাগাল্যান্ডের গ্রামে রহস্যমৃত্যু ৯ জনের। অভিযোগ, বিষমদ খাওয়ার পরেই মৃত্যু হয়েছে তাঁদের। নাগাল্যান্ডের টুয়েনসাং-এ এই ঘটনার পরেই তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি মদ্যপান করার বিষয়েও সতর্ক করা হয়েছে সেই রাজ্যের বাসিন্দাদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*