রোজদিন ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলল ভারত। শনিবার রাত ১১টার কিছু আগে সাংবাদিক বৈঠকে ভারতীয় বিদেশসচিব বিক্রম মিস্রী বলেন, “গত কয়েক ঘণ্টা ধরে অস্ত্রবিরতি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান। ভারতীয় সেনাও জবাব দিচ্ছে। এই লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয় এবং এর জন্য দায়ী পাকিস্তান।” মিস্রী আরও বলেন, “আমরা আশা করছি পাকিস্তান এই পরিস্থিতিকে সঠিক ভাবে অনুধাবন করবে এবং এই সংঘর্ষবিরতি লঙ্ঘন বন্ধ করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করবে। সেনা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। কোনও ধরনের (সংঘর্ষবিরতি) লঙ্ঘন প্রতিহত করতে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।”
বিস্তারিত আসছে…

Be the first to comment