রোজদিন ডেস্ক, কলকাতা:- মধ্যপ্রদেশের এক নার্সিং ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করল তারই প্রেমিক৷ নরসিংহপুর জেলা হাসপাতালে ঘটে এই ভয়ানক ঘটনা । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। উপস্থিত জনসাধারণের মধ্যে কেউ মোবাইল ফোনে এই হৃদয়বিদারক ফুটেজ টি রেকর্ড করেন। মাত্র ১৮ বছর বয়সী তরুণীর এই ভয়ানক পরিণতিতে হুলুস্থুল কাণ্ড চারিদিক৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা চৌধুরী নামের ওই তরুণী হাসপাতালে বৃত্তিমূলক প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। এমারজেন্সি ইউনিটের কাছে তাঁর প্রেমিক অভিষেক কোষ্টি তাঁকে ভয়ানক ভাবে আক্রমণ করে। ভিডিওতে দেখা গিয়েছে, অভিষেক প্রকাশ্য দিবালোকে ছাত্রীর গলা কেটে ফেলছে।
হাসপাতালের রোগী এবং কর্মীদের সামনেই এই খুনের ঘটনা ঘটে। এমনকী সেখানে নিরাপত্তারক্ষীরা থাকলেও পালিয়ে যেতে সক্ষম হন ওই যুবক।
এলাকার পুলিশ সুপার মৃগাক্ষি ডেকা জানান, সেখানে থাকা এক ব্যক্তি পুরো ঘটনা মোবাইলে রেকর্ড করেছিলেন। ওই ভিডিয়ো খতিয়ে দেখেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ওই হাসপাতালে ভোকেশনাল ট্রেনিং নেওয়ার জন্য ভর্তি হয়েছিলেন। তাঁর সঙ্গে দু’বছর ধরে সম্পর্ক ছিল অভিষেকের।
পুলিশের দাবি, অভিষেককে জেরায় এই খুনের কথা স্বীকার করেছেন তিনি। কী কারণে এই খুন তাও পুলিশকে জানিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, অভিষেক তাদেরকে জানিয়েছেন যে তাদের মধ্যে আগে সম্পর্ক ভালো থাকলেও ইদানীং তাকে এড়িয়ে চলছিলেন সন্ধ্যা। অভিষেকের ফোনও ধরতেন না সন্ধ্যা। অভিষেকের ধারণা হয় যে অন্য কারোর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে সন্ধ্যার। এই কারণে তাকে ‘শিক্ষা দিতে’ দিন কয়েক আগেই নাকি খুনের পরিকল্পনা করেন তিনি।

Be the first to comment