রোজদিন ডেস্ক, কলকাতা:- মাঝে আর একটা দিন। তার পরই বৃহস্পতিবার ঘোষণা করা হবে রাজ্য বিজেপির নতুন সভাপতির নাম। আর বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির পদে কে? এই নিয়ে যখন দলের অন্দরে ও বাইরে জল্পনা তুঙ্গে।
তবে বিশেষ সূত্রের খবর, পরবর্তী রাজ্য বিজেপির সভাপতি হতে চলেছেন দলের প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এর মাঝে শমীক ভট্টাচার্যের দিল্লি সফর সেই জল্পনাতেই যেন শিলমোহর দিচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত শনিবার রাজে এক দলীয় কর্মসূচিতে বিজেপির এরাজ্যের পর্যবেক্ষক সুনীল বনসল জানান ২ জুলাই বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের মনোনয়ন হবে। আর ৩ জুলাই হবে নাম ঘোষণা। এরপরই উঠে আসে ৩ জনের নাম। তাদের মধ্যে সবার আগে ছিলেন শমীক ভট্টাচার্য। এছাড়া জ্যোতির্ময় সিং মাহাতো ও অগ্নিমিত্রা পালের নামও শোনা যায়। এরই মধ্যে সোমবার দিল্লি যান শমীক।
তবে এক বিশেষ সূত্রের খবর, সব ঠিক থাকলে বুধবার মনোনয়ন পেশ করবেন শমীকবাবু একাই। বৃহস্পতিবার পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে তাঁর নাম ঘোষণা করবে কেন্দ্রীয় নেতৃত্ব।

Be the first to comment