রোজদিন ডেস্ক :
দুবছর আগে হুগলির গুড়াপে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল মাত্র পাঁচ বছরের শিশুকন্যাকে। এই ঘটনায় নিম্ন আদালত মূল অভিযুক্ত অশোক সিং-কে ফাঁসির সাজা দেয়। ছোট্ট ফুটফুটে মেয়েটির ওপর নৃশংস অত্যাচার করে, তাকে খুন করে কাঠের স্তুপের তলায় লুকিয়ে রেখেছিল সে।
নৃশংস এই ঘটনায় গুড়াপ সহ রাজ্যব্যাপী তোলপাড় ওঠে। গত বছর বিশেষ পকসো আদালত মূল অভিযুক্ত অশোক সিং কে মৃতুদন্ড দেয়। এর বিরুদ্ধে অভিযুক্ত উচ্চ আদালতে যায়।
আজ বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বেঞ্চ দোষী সাব্যস্ত ধর্ষক – খুনীর মৃত্যুদন্ডই বহাল রেখেছেন।
২০২৪ সালের ২৪ নভেম্বর শিশু কন্যাটি আচমকা রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার পর এই হাড়হিম ঘটনা সামনে এসেছিল।
আজ উচ্চ আদালতের দুই বিচারপতি আরও জানান, তিন মাসের মধ্যে ফাঁসির আদেশ কার্যকর করা যাবে না। অভিযুক্ত চাইলে এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করতে পারে।
বহু বছর আগে হেতাল পারেখ হত্যা মামলায় ধনঞ্জয় চ্যাটার্জি র মৃত্যু দন্ডাদেশের পর কলকাতা উচ্চ আদালতে আর এই দন্ড দেওয়া হয় নি বলে সূত্রের খবর।

Be the first to comment