রোজদিন ডেস্ক :
উৎসবের মরসুমে ফের দিল্লিতে বাড়ি ভেঙে শিশু সহ দুজন প্রাণ হারিয়েছেন। আজ সকালে পূর্ব দিল্লির বিবেক বিহারের জ্বালা নগরে পুরানো দোতলা বাড়ির ছাদ ধসে এই মর্মান্তিক ঘটনা হয়। ধ্বংসস্তুপের নীচে অনেকে আটকে থাকার আশঙ্কা। পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রমুখ উদ্ধার কাজ করছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এখন অবধি ছয় জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় কয়েক মাস বয়সী এক শিশু ও প্রাণ হারিয়েছে বলে প্রকাশ।
চলতি বছরে দিল্লিতে একাধিক বাড়ি ধসে বহুজনের প্রাণহানি, আহত হওয়ার ঘটনা হয়েছে।
আজ আবার এতে সংযোজন হোল। একের পর এক বাড়ি ভাঙায় দিল্লির পুর প্রশাসনও উদ্বিগ্ন।

Be the first to comment