রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে লক্ষাধিক কন্ঠে হনুমান চালিশা পাঠের আসরে অংশ নেন। সেখানে তরুণ প্রজন্মের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত, যা দেখে উচ্ছসিত মুখ্যমন্ত্রী।
বক্তব্যর শুরুতেই তিনি বলেন, তরুণ প্রজন্ম যে আশা নিয়ে তাঁদের সরকার কে এনেছে, তাঁরা তা পূরণ করবেন। এটি তাঁদের নয়, সবার সরকার।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেন।
নাম না করে তোপ দাগেন তৃণমূলের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বলেন, উনি দু বছর আগে মিছিল করে রামমন্দির চলবে না বলেছিলেন। মহাকুম্ভকে ” মৃত্যুকুম্ভ “বলে কটাক্ষ কপ্রেছিলেন,কাকদ্বীপের সূর্য নগরে কালী প্রতিমা কে পুলিশ ভ্যানে তুলেছিলেন, এবার ওঁকে মহালয়ার দিন দিল্লিতে পুলিশের প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। এই হোল মায়ের শক্তি!
সনাতন ধর্ম ও আচার অনুষ্ঠান বিরোধী দের বিরুদ্ধে যুব সমাজ কে রুখে দাঁড়ানোর আহবান ও জানান মুখ্যমন্ত্রী। সমাজ মাধ্যম, পথে, মন্দিরে, নিজেদের বাড়িতেও তা করার জন্য বলেন।।
আগামী বছর গঙ্গাসাগরে জগদগুরু রামভদ্রাচার্য আসবেন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওঁকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দেবেন তাঁরা। কপিল মুনির আশ্রমে তাঁকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে।
২৯ ডিসেম্বর ব্রিগেডে আর এস এস প্রধান মোহন ভাগবত, রামদেব প্রমুখের উপস্থিতিতে দশ লক্ষ কন্ঠে গীতাপাঠের আসর বসবে। এই ছাড়া আগামী বছর ষোল থেকে চব্বিশে জানুয়ারি কলকাতায় রামানন্দ মিশনের উদ্যোগে ১০০৮ কুন্ডলির সনাতন মহাসভা ও আয়োজিত হবে। রাজ্যে এই মিশনের আশ্রম ও বড় গোশালা নির্মাণের ইচ্ছা ও ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
আজ হনুমান চালিশা পাঠ অনুষ্ঠানে সন্ত রামচন্দ্র দাস প্রধান অতিথি ছিলেন। তাপস রায়, ইন্দ্রনীল খাঁ, উমেশ রাই, মীনা দেবী পুরোহিত সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

Be the first to comment