রোজদিন ডেস্ক : ফের চিন্তার ভাঁজ গরিব মানুষের কপালে। আগামী সোমবার ১৭ অগাস্ট থেকে রাজ্য জুড়ে বাড়ছে।পাঁউরুটির দাম। প্রতি।পাউন্ডে চার টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ফলে এবার থেকে হাফ পাউন্ডের প্যাকেট কিনতে দু’টাকা করে বাড়তি গুণতে হবে আম জনতাকে। এর আগেও পাঁউরুটির দাম বাড়ানোর আর্জি জানালেও মুখ্যমন্ত্রী তা আটকে দেন। কিন্তু এবার আর কারও কথাতেও কর্ণপাত করতে নারাজ বেকারি মালিকরা। ফলে দাম বাড়ছে পাঁউরুটির। জয়েন্ট অ্যাকশন কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, কাঁচামালের লাগাম ছাড়া দাম বৃদ্ধির কারণে পাউরুটির দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা।১৭ অগাস্ট থেকে নতুন দাম কার্যকর হবে। এতদিন ৪০০ গ্রাম বা ১ পাউন্ড স্লাইস পাউরুটির দাম ছিল ৩২ টাকা। সেই দাম বেড়ে হচ্ছে ৩৬ টাকা। ২০০ গ্রাম অর্থাৎ হাফ পাউন্ড পাউরুটির দাম ছিল ১৬ টাকা। সেটা ২ টাকা দাম বেড়ে হচ্ছে ১৮ টাকা। অন্যদিকে, ১০০ গ্রাম পাউরুটির দাম ৮ টাকা থেকে বেড়ে হচ্ছে ১০ টাকা। জয়েন্ট অ্যাকশন কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের দাবি, গত এক মাসে পাঁউরুটি তৈরির কাঁচামাল যেমন, ময়দা, চিনি থেকে তেল, সবেরই দাম বেড়েছে। বেড়েছে প্যাকেজিংয়ের খরচও। তাই পাউরুটির দাম বাড়ানো ছাড়া কোনও ওপায় ছিল না।

Be the first to comment