রোজদিন ডেস্ক: ব্রিকস সম্মেলনে পহেলগাঁও এ নৃশংস জঙ্গি হামলার নিন্দা করা হোল। সীমান্ত সন্ত্রাসের কড়া নিন্দা করে এই বিষয়ে জিরো টলারেন্সের বার্তা দিলো ব্রিকসের সদস্য দেশগুলি।। গত বছর এপ্রিলে
কাশ্মীরের নয়নাভিরাম সবুজ এই পর্যটন কেন্দ্র রক্তাক্ত হয়েছিল নিরীহ পর্যটকদের রক্তে।। এই রাজ্য সহ ২৬ জন ওই ভয়ঙ্কর জঙ্গি আক্রমণে প্রাণ হারিয়েছিলেন।
তাঁদের বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিলেন কাশ্মীরের এক দরিদ্র ঘোড়ার সহিস ও।।
সারা বিশ্ব ধিক্কার জানিয়েছিল পাকিস্তানের জঙ্গি মদত পুষ্ট এই নৃশংস হত্যাকান্ড কে।
বিজেপি জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি ব্রিকস সম্মেলনে পহেলগাঁও আক্রমণের নিন্দা কে কূটনীতিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ জয় বলে জানান।
সমাজ মাধ্যমে তিনি লেখেন, কোন অস্পষ্টতা, কোন দ্বিচারিতা নেই, পহেলগাঁও নিয়ে ব্রিকস এক হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আজ ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনীতিক ভাবে ঐক্যমত্য অর্জন করেছে।
ব্রিকস ভুক্ত দেশের সব সদস্য ই একমত হয় যে, সন্ত্রাসবাদ কোন ধর্ম, জাতি, সভ্যতা, বা বিপন্ন গোষ্ঠী র সঙ্গে যুক্ত করা উচিত না, জাতীয় ও আন্তর্জাতিক আইন অনুযায়ী যারাই সন্ত্রাসে যুক্ত, তারাই এতে দায়বদ্ধ।।
দুদিনের ব্রিকস সম্মেলনে রাশিয়া, চিন, ইরান ইত্যাদি দেশের রাষ্ট্র প্রধান রা এসেছেন।

Be the first to comment