রোজদিন ডেস্ক: মাত্র ছেচল্লিশ বছর বয়েসে এয়ার ইন্ডিয়ার বিমান চালক দিল্লির এক হোটেলে প্রয়াত হয়েছেন। মুম্বাই ভিত্তিক ক্যাপ্টেন সানি শারদ আসালদেকর আগে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে কর্মরত ছিলেন। বোয়িং ৭৮৭ বিমানের জন্য তিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন। হৃদরোগে তিনি প্রাণ হারান বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
পুলিশ সূত্রে প্রকাশ, শুক্রবার রাতে বসন্ত কুঞ্জের এক হোটেলে একজন অতিথি অসুস্থ হওয়ার খবর আসে। পুলিশ দ্রুত গিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা মৃত বলে ঘোষণা করেন।
বৃহস্পতিবার তিনি হোটেলে এসেছিলেন। শুক্রবার সন্ধ্যায় তাঁর ভাই হোটেল কর্তৃপক্ষ কে জানান যে আসালদেকারকে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। হোটেলের ম্যানেজার তাঁর ঘর ভিতর থেকে বন্ধ দেখেন। কোন ও সাড়া না মেলায় মাস্টার কি দিয়ে দরজা খুলে তাঁকে অচেতন দেখেন।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করে মৃত বিমান চালকের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে।
সানি শারদ আসালদেকরের এই আচমকা মৃত্যু সংবাদে তাঁর সহকর্মী রা বিস্মিত, শোকাহত। তিনি অত্যন্ত ভাল মানুষ ছিলেন বলে তাঁরা জানান।
মৃত বিমান চালকের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
তরুণ, প্রাণবন্ত বিমান চালকের প্রয়াণে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment