প্রতিবেদন: আজ শনিবার নয়াদিল্লিতে শুরু হচ্ছে দু’দিনের ব্রিকস লিডার্স সামিট (BRICS SUMMIT)। আজ ও কাল অর্থাৎ ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে চলবে এই সম্মেলন। এই উপলক্ষে এরই মধ্যে নয়াদিল্লিতে পা রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শনিবার প্রায় সাত বছর পর ভারতে আসতে চলেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। গালওয়ান সংঘর্ষের পর চিনা প্রেসিডেন্টের এটাই প্রথম ভারত সফর। সূত্রের খবর রবিবার সন্ধ্যায় মোদি ও জিনপিং বৈঠক হতে পারে। এছাড়াও এই উপলক্ষে বিশ্বের আরও একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা ভারতে চলে এসেছেন। তালিকায় রয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান, দক্ষিণ আফ্রিকার সিরিল রামাপোসা, মিশরের আব্দেল ফতেহ, ইন্দোনেশিয়ার প্রবোও সুবিয়ান্তো এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদরা। সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো রয়েছেনই।ব্রিকস সামিটে আমন্ত্রিত হয়েছেন সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্রিকসের নৈশভোজে প্রধানমন্ত্রীর সঙ্গী হতে চলেছেন বলে আগেই ঘোষণা করা হয়েছে।

Be the first to comment