ভারতের উন্নয়নের প্রশংসায় ব্রিটেনের প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : ব্রিটেনের প্রধানমন্ত্রী কে স্টারমার ভারতের আর্থিক-সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রশংসা করলেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই দেশের সার্বিক উন্নয়ন উল্লেখযোগ্য বলেও জানান তিনি। ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রী যে আত্মনির্ভর ভারতের স্বপ্ন দেখছেন, তাও সফল হবে বলে মনে করেন স্টারমার।
প্রধানমন্ত্রী হিসাবে তাঁর প্রথম ভারত সফরে দৃশ্যত খুশি ব্রিটিশ প্রধানমন্ত্রী। আর্থিক ও বাণিজ্যিক ক্ষেত্রে উভয় দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তাঁর আশা।
গাজা, ইউক্রেন সংঘাত বন্ধে ভারতের ভুমিকারও তিনি প্রশংসা করেন।
বিশ্বের অনিশ্চিত পরিস্থিতিতে ব্রিটেন ও ভারতের অংশীদারি স্থিতি ও আর্থিক ক্ষেত্র উন্নয়নে গুরুত্বপূর্ণ স্তম্ভ হবে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর পশ্চিম এশিয়া, ইউক্রেন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে শান্তি ও স্থিতি নিয়ে মত বিনিময় হয়েছে বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন।
আমেরিকা যখন ভারত-সহ বিভিন্ন দেশে শুল্ক যুদ্ধ সহ নানা চাপ সৃষ্টি করছে, তখন ব্রিটেনের সঙ্গে ভারতের এই সুসম্পর্ক স্থাপন নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
গত জুলাই মাসে প্রধানমন্ত্রীর ব্রিটেন সফরকালে উভয় দেশের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়, তখনই প্রায় ছয় বিলিয়ন পাউন্ড নতুন বিনিয়োগ ও রফতানি নিশ্চিত হয়েছে বলে সরকারি সুত্রে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*