আগামী সোমবার ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : আজ সাংবাদিকদের বিজয়ার শুভেচ্ছা জানাতে নবান্ন প্রেস কর্নারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একান্ত আলাপচারিতায় প্রায় ঘণ্টাখানেক সময় কাটানোর ফাঁকে উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ের জন্য কেন্দ্রেকেই কাঠগড়ায় তোলেন তিনি। তাঁর অভিযোগ তিস্তা, জলঢাকা, তোর্সার মত নদীতে পরপর জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করে নদীর স্বাভাবিক গতিপথে বাধা তৈরি করা হয়েছে। গঙ্গা ভাঙন, বন্যা নিয়ন্ত্রণের মত প্রকল্প কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন। কিন্তু কোন কাজই হয়নি। তোমরা কাজ করে সমালোচনা করো। আমি স্বীকার করে নেব। কিন্তু কাজ না করে মিথ্যা দোষারোপ করবে তা হবে না। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, তিনি উদ্যোগ নিয়ে ৪৫ টা ভলভো বাসে করে বহু পর্যটকদের কলকাতায় ফিরিয়েছেন। রাত তিনটে পর্যন্ত উত্তরকন্যায় বসে ত্রাণের ব্যবস্থা করেছেন।
এরপরই বাগডোগরা থেকে কলকাতার অস্বাভাবিক বিমান ভাড়া নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি জানান এ নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে ডেপুটেশন দিতে নির্দেশ দিয়েছেন বিমানবন্দরের তৃণমূল ওয়ার্কার্স ইউনিয়নকে।
একইসঙ্গে আগামী ১১ তারিখ ঠিক মত করেই ঘেরাও করা হবে মাইথন। এরপর পাঞ্চেতও ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস। তবে বিপর্যয়ের সময় বিশেষ সাহসিকতা মূলক কাজ করার জন্য এক স্বাস্থ্য আধিকারিক ও দমকল বিভাগের বেশ কিছু কর্মীকে পুরস্কার দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে আগামী সোমবার ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মিরিকের রাস্তা এখনো ঠিক না হওয়ায় সেখানে যাওয়া সম্ভব নয় বলে দার্জিলিং এ বসেই পরিস্থিতির পর্যালোচনা করবেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*