রোজদিন ডেস্ক : তামিলনাড়ুতে দুটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক ভাবে ৬ জন প্রাণ হারালেন। আহত ২৮।
আজ সকালে মাদুরাই থেকে সেনকোট্টাই যাওয়ার পথে বিপরীত থেকে আসা একটি বাসের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বাসই এতে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ সুত্রে প্রকাশ, মাদুরাই থেকে যাওয়া বাসটি বেপরোয়াভাবে চলার ফলেই এই মারাত্মক দুর্ঘটনা হয় বলে অনুমান। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ, দমকল বাহিনী উদ্ধার কাজে হাত লাগান।আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে পুলিশের আশঙ্কা।
কি করে এই মর্মান্তিক দুর্ঘটনা হল পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে।

Be the first to comment