রোজদিন ডেস্ক : পাকিস্তানের পেশোয়ারে আজ এক আত্মঘাতী জঙ্গি হামলায় ৬ জন প্রাণ হারালেন। সূত্রের খবর আজ সকালে ওখানকার আধা সামরিক বাহিনীর একটি সদর দফতরে বন্দুকবাজ জঙ্গিরা অতর্কিত হামলা করে। তিনজনের এই দল বোমা বন্দুক নিয়ে হামলা করলে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। তারা গুলি করতে করতে আধা সামরিক বাহিনীর দফতরে প্রবেশ করে আত্মঘাতী বোমা বিস্ফোরণ করে। এতে তারা নিজেরা-সহ বাহিনীর তিনজন প্রাণ হারান। এই ঘটনায় এলাকায় প্রবল উত্তেজনা দেখা দেয়৷ সেনাবাহিনী ও পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। কিছু সন্ত্রাসী ভিতরে থাকতে পারে বলে তাদের সন্দেহ। জনবহুল পেশোয়ারে এই আক্রমণের দায় এখন অবধি কোন জঙ্গি গোষ্ঠী নেয়নি বলে জানা যায়।
পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালিবানি শাসক জঙ্গিদের আশ্রয় দেয়, তারাই এই সব প্রাণঘাতী হামলার জন্য দায়ী। তালিবান এই অভিযোগ অস্বীকার করেছে।

Be the first to comment