তবে কি রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়?- কি উঠে আসছে পুলিশের বক্তব্যে?

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- তবে কি রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়? পূর্ব খাসি হিলসের অতিরিক্ত পুলিশ সুপার এবং এসপি বিবেক সিয়াম সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় বলেন, সোনম রঘুবংশীর স্বামী রাজা রঘুবংশীকে হানিমুনে খুন করা হয়, কিন্তু সেই হত্যাকাণ্ডে সোনম জড়িত কিনা, তা এখনও স্পষ্ট নয়।

এ বিষয়ে শিলং পুলিশ বলেন, তদন্তে তার জড়িত থাকার কিছু প্রমাণ পাওয়া গিয়েছে, তবে কর্তৃপক্ষ এটিকে চূড়ান্ত হিসাবে বিবেচনা করছে না। পুলিশ সূত্রের খবর, তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তদন্তের পরেই পুরো সত্য প্রকাশিত হবে। প্রতিনিয়ত নতুন নতুন টুইস্ট বেরিয়ে আসছে এই মামলায়। অতিরিক্ত পুলিশ সুপার আশিস সাংবাদিক সম্মেলনে বলেন, সোনমের বিরুদ্ধে আমাদের কাছে প্রমাণ রয়েছে।

পুলিশ আরোও জানায়, আমাদের তদন্ত শেষ হলে তা প্রমাণিত হতে পারে যে অনেক লুপ হোলস রয়েছে। তদন্তের পরই আমরা এসব বিষয়ে নিশ্চিত হতে পারব। এখনও পর্যন্ত আমরা যেসব সাক্ষ্য-প্রমাণ পেয়েছি, তাতে প্রমাণিত হয়েছে, তিনি রাজা রঘুবংশী হত্যা মামলায় জড়িত। তবে তার আগে জিজ্ঞাসাবাদ শেষ হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*