প্রতিবেদন: রাজ্যের আসন্ন ২ কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল কালীঘাটপন্থী তৃণমূল। নন্দীগ্রাম কেন্দ্রে কালীঘাট তৃণমূলের হয়ে লড়বেন সঞ্চিতা প্রধান দে। রেজিনগরে তাদের প্রার্থী রবিউল আলম চৌধুরী। রবিবার সন্ধ্যায় দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর সঙ্গে অসমের একটি কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করা হয়। যদিও আসন্ন নির্বাচনে তারা কোন প্রতীকে লড়বেন তা এখনও নিশ্চিত নয়। কারণ, প্রতীক নিয়ে তৃণমূলের দুই শিবিরের লড়াই এখন কমিশনের বিবেচনাধীন।

Be the first to comment