- প্রতীক নিয়ে লড়াইয়ের মাঝেই উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল। নন্দীগ্রামে তৃণমূল (কালীঘাট) প্রার্থী হচ্ছেন সঞ্চিতা প্রধান (দে)। রেজিনগর কেন্দ্রের তৃণমূল (কালীঘাট) প্রার্থী হলেন রবিউল আলম চৌধুরী।
- নেপালে গিয়ে নিখোঁজ হওয়া স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়ের এখনও হদিশ না মেলায় দুশ্চিন্তায় দিন কাটছে শুভ্রাংশু রায় এবং তাঁর পরিবারের। এই পরিস্থিতিতে মুকুল রায়ের পুত্রের পরিবারের পাশে থাকার বার্তা দিতে তাঁর কাঁচরাপাড়ার বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ।
- বাগেশ্বর বাবার ছবি পোড়ানোকে কেন্দ্র করে ভবানীপুরে কংগ্রেস-বিজেপি ধুন্ধুমার।
- তদন্তের পর আপাতত ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ। পরিকাঠামো থেকে তহবিলের উৎস, তদন্তের পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ। ১০০টি মাদ্রাসাকে শোকজ রাজ্য সরকারের।
- পুলিশি হেনস্থার অভিযোগ, শক্তিপুর থানার পর এবার রেজিনগর থানায় অবস্থান বিক্ষোভ। রেজিনগর থানায় অবস্থান বিক্ষোভে AJUP-র চেয়ারম্যান হুমায়ুন কবীরের।
- রবিবার একটি বেসরকারি চ্যানেলের ‘গেম শো’-এর অডিশনকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি বর্ধমানে। প্রতিযোগীদের মাঝে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে নামে বিরাট পুলিশ বাহিনী। রবিবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বর্ধমানের বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।
- বেহালায় প্রাক্তন কাউন্সিলর তারক সিংয়ের বাড়ির সামনের ‘রাজনন্দিনী পার্ক’ নিয়ে জমি দখলের অভিযোগ। আদালতের নির্দেশে পার্কের একাংশ দখলমুক্ত করল কলকাতা পৌরসভা। অভিযোগ, প্রায় ৫ কাঠা জমির উপর তৈরি এই পার্কের মধ্যে আড়াই কাঠা জমি এক মহিলার মালিকানাধীন। সেই জমি দখল করে পার্ক তৈরি করা হয়েছিল বলে অভিযোগ জমির মালিকের।
- জমির মালিক উষসী সাঁতরার অভিযোগ, ২০১৬ সালে তাঁর জমি দখল করে সেখানে পার্ক তৈরি করা হয়। মহিলার দাবি, এরপর তিনি আদালতের দ্বারস্থ হন। এরপর সেই মামলা ওঠে আদালতের ডিভিশন বেঞ্চ। উষসীর পক্ষে রায় দিলেও দীর্ঘদিন জমিটি দখলমুক্ত করা হয়নি। সরকার পরিবর্তনের পর এবং আদালতের নির্দেশের ভিত্তিতে কলকাতা পুরসভার আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পার্কের ওই অংশ দখলমুক্ত করা হয়।
- গণেশ, বিশ্বকর্মা প্রতিমা বিসর্জনের কারণে চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করার কথা জানাল পূর্ব রেল। রাজ্য সরকারের অনুরোধেই ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
- গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নিমপীঠের কাছে বকুলতলায়। জানা গিয়েছে, ঘটনার সময়ে বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। সেই সময়েই তাঁর উপরে চড়াও হন ইউসুফ মোল্লা নামে ওই অভিযুক্ত যুবক। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Be the first to comment