Picture of Bageshwar Baba, ভবানীপুরে কংগ্রেস – বিজেপি ধুন্ধুমার

Spread the love

রোজদিন ডেস্ক :

থানার সামনে বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর (Picture of Bageshwar Baba) অভিযোগে কংগ্রেস নেতা অতনু দাসকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দলের আরও দুই ওজনদার জনপ্রিয় নেতা আশুতোষ চ্যাটার্জি ও প্রদীপ প্রসাদ কে ভবানীপুর থানায় তলব করা নিয়ে সকাল থেকেই চাপা উত্তেজনা ছিল রাজনৈতিক মহলে। বিকেলে দুই কংগ্রেস নেতা থানায় হাজিরা দিতে আসেন। সেখানে তাঁদের বহু সমর্থক ও ছিলেন। আসেন বিজেপি সমর্থক রাও। দু পক্ষই রীতিমত উত্তেজিত মেজাজে। আশুতোষ চ্যাটার্জি, প্রদীপ প্রসাদ আসা মাত্র কংগ্রেস সমর্থকরা তাঁদের হয়ে জয়ধ্বনি দেওয়ার পাশে বিজেপি বিরোধী ধ্বনিও দেন। চুপ করা না থেকে বিজেপির সমর্থকরা স্লোগান দিতে থাকেন।

কেন বাগেশ্বর বাবা এখানে এসে দুর্গা পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভন্ড বলেছেন, এর বিরুদ্ধে তুমুল প্রতিবাদে মুখর হন কংগ্রেস সমর্থকরা। পালটা কেন কংগ্রেস নেতারা বাগেশ্বর বাবার ছবি পোড়ালেন, ইত্যাদি নিয়ে প্রতিবাদ করেন বিজেপি সমর্থকরা। উভয় পক্ষে বচসা, হাতাহাতিও বাধে।

কংগ্রেস, বিজেপির এই ধুন্ধুমারে এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিবাদমান সমর্থকদের থামাতে বেগ পেতে হয় নেতাদের।

বিজেপির বক্তব্য, মুখ্যমন্ত্রী নিজে কালীঘাট মন্দিরে গিয়ে পুজোর আমিষ আহার খেয়েছেন, এরপরও এত বিতর্ক কিসের? কেন বাগেশ্বর বাবার ছবি পোড়ানো হোল তাঁরা প্রশ্ন তোলেন।

আশুতোষ চ্যাটার্জি আজও পরিস্কার জানিয়ে দেন, বাংলায় এসে বাঙালির অপমান তাঁরা কখনও সহ্য করবেন না, এর জন্য যতদূর যাওয়ার যাবেন। লড়াই তাঁদের জারি থাকবে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*