GORKHALAND – পাহাড়ে ফের দাবি! আত্মপ্রকাশ নতুন দলের

Spread the love

রোজদিন ডেস্ক: পাহাড়ে ফের গোর্খাল্যান্ডের দাবি! এই দাবি নিয়ে আজ দার্জিলিং এর ঐতিহাসিক “গোর্খা দুঃখ নিবারণ সম্মেলন”, হলে নতুন দল গোর্খাল্যান্ড সংগ্রাম পার্টি আত্মপ্রকাশ করলো। যা রাজ্যের বিজেপি সরকারের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
নতুন এই দলের একমাত্র দাবি ই হোল পৃথক গোর্খাল্যান্ড গঠন।।দলের সভাপতি হয়েছেন সঞ্জয় খুলুং,সাধারণ সম্পাদক লীলা বাহাদুর গুরুং। নতুন এই দলের উদ্বোধনে স্থানীয় বহু মানুষের সমাগম হয়।
নেতারা জানান, আগামী দিনে তাঁরা পাহাড়, তরাই, ডুয়ার্সে সংগঠন গড়ে তোলার প্রয়াস নেবেন।।গোর্খাল্যান্ড নিয়ে পাহাড়ের আমজনতার আবেগ কে পুঁজি করে তাঁরা যে এগোতে চান তার ইঙ্গিত মেলে।
বাম আমল থেকে গোর্খাল্যান্ডের দাবিতে বারবার উত্তাল হয়েছে পাহাড়।। অনেক রক্ত ঝরেছে। সুবাস ঘিসিং, বিমল গুরুং প্রমুখ একের পর এক নেতা এই দাবিকে সামনে রেখে পাহাড়বাসীর মন জয় করেছেন। নতুন এই দলের উত্থান ও তাৎপর্য পূর্ণ বলে মনে করেন অভিজ্ঞ মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*