রোজদিন ডেস্ক : উত্তরবঙ্গে দুর্যোগ, বিপর্যয় ও বহু জীবনহানির ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনার পর রাজ্যপাল পরিস্থিতি মূল্যায়নের জন্য দার্জিলিং এসেছেন। ক্ষতিগ্রস্তদের সঙ্গে সরাসরি দেখা এবং প্রশাসনিক সমন্বয় করে দ্রুত সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। রাজ্যপাল জানান, উত্তরবঙ্গের এই ভয়াবহ ভূমিধসের ঘটনায় প্রশাসন ও স্থানীয় জনগণ একযোগে উদ্ধার, পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে, যাতে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে। পাশাপাশি পর্যটকদের সংযম বজায় রাখতে এবং কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত থাকতে তিনি অনুরোধ জনিয়েছেন। তিনি জানান, জাতীয় ও রাজ্য প্রশাসন বর্তমানে উদ্ধার ও ত্রাণে নিযুক্ত রয়েছে এবং জনগণের দুর্দশা কমানো ও সহায়তার চেষ্টা করছে।আগামী দিন এমন বিপর্যয়ের পুনরাবৃত্তি রুখতে পাহাড়ে পরিবেশ রক্ষা ও বন সৃজনের উপর গুরুত্ব দেন তিনি।

Be the first to comment