শোকজ সিএবি’র যুগ্ম সচিব দেবব্রত দাস

Spread the love

রোজদিন ডেস্ক : সিএবি’র যুগ্ম সচিব দেবব্রত দাসকে শোকজ করেছে সিএবি। তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক অভিযোগ-সহ যাবতীয় বিষয়ে জবাব চাওয়া হয়েছে সিএবির অ্যাপেক্স কাউন্সিলের সভায়।

সূত্রের খবর, যার মধ্যে টাকা নিয়ে ক্রিকেটারদের বাংলার হয়ে খেলানোর মতো মারাত্মক অভিযোগও রয়েছে। শোকজের জবাব এলেও যা খবর, বিষয়টি যাবে ওম্বুডসমানের কাছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ওম্বুডসমান যেহেতু আদালতের ব্যাপার, তাই বড় ধরনের শাস্তির কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, সিএবির কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে আর্থিক বিষয়ে। তিনি যে ক্লাব থেকে সিএবিতে প্রতিনিধিত্ব করেন, সেই উয়াড়িতে টাকা নয়ছয়ের বিষয়ে অভিযোগ জমা পড়েছিল। কিন্তু সিএবি জানিয়ে দিয়েছে, এটা তাদের ক্লাবের আভ‍্যন্তরীণ বিষয়। এই বিষয়ে সিএবি কোনও সিদ্ধান্ত নেবে না। তবে যতদিন না সমস্যা মিটছে, সিএবি উয়াড়িকে কোনও আর্থিক অনুদান দেবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*