পর্দাফাঁস হবে তৃণমূল আমলের দুর্নীতির? বিধানসভায় আজ শনিবার ক্যাগ রিপোর্ট পেশ করবেন মুখ্যমন্ত্রী

Spread the love

প্রতিবেদন: আজ শনিবার আমফান-সহ তৃণমূল আমলের একাধিক প্রাতিষ্ঠানিক দুর্নীতির পর্দাফাঁস হতে চলেছে। পূর্ব ঘোষণা মতো এদিনই বিধানসভায় ক্যাগ রিপোর্ট প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এতেই ঘুম উড়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ওই মন্ত্রিসভার অনেকেরই। জানা গিয়েছে এদিন মোট ২৮টি রিপোর্ট পেশ করা হবে। পরবর্তী অধিবেশনে আলোচনা ও সুপারিশগুলি দেখে এ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী গত বুধবারই বলেছিলেন, যেখানে দুর্নীতির প্রমাণ মিলবে, সে প্রাক্তন মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রী বা যত বড় নেতাই তিনি হোন না কেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করা হবে।

একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহু চর্চিত স্বাস্থ্য শিবির সেবাশ্রয় নিয়েও বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। গত আড়াই মাসে সেবাশ্রয় নিয়ে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ডাই এর দিকেও নজর থাকবে রাজনৈতিকমহলের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*