ক্যানিং এর মহিলা হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এসআই গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক : ক্যানিং-এর মহিলা হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এসআই সায়ন ভট্টাচার্যকে গ্রেফতার করলো পুলিশ। নতুন বছরের প্রথম দিন উত্তর ২৪ পরগণার বসিরহাটের স্বরূপনগর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই মৃত্যুর ঘটনা সামনে আসার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
বৃহস্পতিবার ধৃত সায়ন ভট্টাচার্যকে আদালতে পেশ করা হয় বলে জানা যায়।
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক মোনালিসা সিনহা এই ঘটনার সঠিক তদন্ত ও দোষীর শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত শনিবার ক্যানিং-এর পুলিশ কোয়ার্টার থেকে মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য দেখা দেয়। মৃত মহিলার পরিবার এই ঘটনায় এসআই সায়ন ভট্টাচার্যর দিকে অভিযোগের আঙুল তোলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*