নৈনিতালে খাদে গাড়ি, চালক-সহ নিহত পাঁচ পর্যটক

Spread the love

রোজদিন ডেস্ক : নৈনিতালের ভাওয়ালিগাঁও বাইপাসে খাদে গাড়ি পড়ে আজ দুপুরে চালক সহ পাঁচ পর্যটক মর্মান্তিক ভাবে প্রাণ হারান। গাড়িতে উত্তর প্রদেশের লক্ষ্ণৌ থেকে আসা পর্যটিকরা ছিলেন। নৈনিতাল যাওয়ার পথে ধাইলা গ্রামের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পঞ্চাশ ফুট গভীর খাদে পড়ে যায়।
উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন।
গাড়িটি খাদে পড়তে দেখে উদ্বিগ্ন স্থানীয় মানুষ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ, উদ্ধারকারীরা দ্রুত ঘটনা স্থলে এসে উদ্ধারের কাজ করলেও তাঁদের বাঁচানো যায়নি। তাঁরা সকলেই একই পরিবারের সদস্য ছিলেন বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*