- মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড় মঠে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কাছ থেকে আর্শীবাদ নেন তিনি।
- বৃহস্পতিবার সকালে হাওড়ায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ছিলেন বিধায়ক রুদ্রনীল ঘোষ।
- চলতি বছরেই হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে ভোট হবে বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- প্রশাসনিক বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘গতকাল (বুধবার) থেকে অনুপ্রবেশকারীদের কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফের কাছে পাঠানোর যে আইন কার্যকর হয়েছে। পুলিশ কমিশনার ও আরপিএফকে সরাসরি বলে দেওয়া হয়েছে, হাওড়া স্টেশন থেকে সিএএ-এর আওতায় পড়েন না, এমন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লে তাঁকে কোর্টে পাঠাবেন না।’
- আর জি কর মামলার সামাজিক প্রভাব দেখেই ফের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই জয়েন্ট ডিরেক্টর (পূর্বাঞ্চল) সহ তিন আধিকারিককে নিয়ে সিবিআই সিট গঠন করা হল আদালতের নির্দেশে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ফের তদন্ত শুরু করবে সিট। ঘটনার দিন রাতের ডিনার থেকে শুরু করে মৃতদেহ দাহ এবং প্রমান লোপাট সহ সব বিষয়ের তদন্ত হবে।
- বিকেল ৫টা পর্যন্ত ফলতা বিধানসভা পুনর্নির্বাচনে ভোটগ্রহণের হার ৮৬.১১%
- নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় আয়ের সঠিক তথ্য গোপন এবং আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে গ্রেফতার হতে পারেন—এমনই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সী।
- আগামী ২০ জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাংলায় বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতি নজরে রেখেই এই সিদ্ধান্ত নিল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
- পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে শিয়ালদহে প্রাচী সিনেমার কাছে তৃণমূলের কর্মসূচি।
- বীরভূমের রামপুরহাটে রেললাইন থেকে তরুণ-তরুণীর দেহ উদ্ধার। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁদের।
- পুরাতন মালদায় মহানন্দা নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল দুই নাবালক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পুরাতন মালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁসহাট এলাকার মহানন্দা নদীর ঘাটে।
- ৪ মে-র পরে কসবা-সহ একাধিক জায়গায় জাভেদ খান ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় জাভেদ খান-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। বৃহস্পতিবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করেন জাভেদ খান।
- ঝড়ের কারণে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার সরাইহাট এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে উপরে পড়ল বিশালাকার বটগাছ। যার ফলে গাজোল বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়কের যান চলাচল ব্যাহত।
- টালা পার্কের কাছেই হয় এই টালা প্রত্যয়ের পুজো। সেখানে মাঠ দখল করে কাঠামো তৈরি করার অভিযোগ উঠেছে ‘টালা প্রত্যয়’ পুজো কমিটির বিরুদ্ধে। মাঠ দখল করে কাঠামো তৈরি করা হচ্ছে বলে অভিযোগ কাশীপুর-বেলগাছিয়ার নবনির্বাচিত বিধায়ক রীতেশ তিওয়ারির।
- হুগলির গোঘাট-২ ব্লক-এর পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ উদ্ধার করল হাত কামান।

Be the first to comment