রোজদিন ডেস্ক :
২০১৩ সালের পর আর কোন পুরভোট হয়নি গঙ্গার ওপারের হাওড়া পুরসভার। এই নিয়ে স্থানীয় মানুষের বড় অংশের চাপা ক্ষোভ ছিল। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাওড়ায় গিয়ে জানিয়ে দেন, সব কিছু ঠিক থাকলে চলতি বছরের মধ্যেই হাওড়া পুরসভার নির্বাচন হবে। এইদিন তিনি হাওড়ায় প্রশাসনিক বৈঠকের পর এই কথা জানিয়ে বলেন, হাওড়া ও বালি পুরসভার নির্বাচন হবে।
উল্লেখ্য, হাওড়া পুরনিগমের সঙ্গে বালি পুরসভার সংযুক্তি করণ ও পৃথকীকরণ নিয়ে আইনি জট, ওয়ার্ড পুনর্বিন্যাস সমস্যা ইত্যাদির জন্য বারবার ওখানে নির্বাচন থমকে যায়৷
নতুন সরকার ক্ষমতায় আসার পর এই নিয়ে নড়েচড়ে বসে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন।
আজ হাওড়ায় প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, হাওড়াকে বিকশিত নগরী হিসাবে গড়ে তোলা তাঁর লক্ষ্য। ইতিমধ্যে এই পুরসভায় আসন বিন্যাসের কাজ শুরুরও নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচিত পুরসভা ছাড়া পুর পরিসেবার স্বাদ মানুষ পান না।
নির্বাচন না হওয়া অবধি এখানকার পুর পরিসেবা সবার কাছে পৌঁছে দিতে একটি সমন্বয় কমিটিও গঠন করেছে রাজ্য। জেলাশাসক এর দায়িত্বে থাকবেন, পুরসচিব নজরদারি চালাবেন।

Be the first to comment