কালিম্পং-এ তিস্তার খাদে গাড়ি, মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৪

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যব্যাপী উৎসবের রেশের মাঝেই কালিম্পং-এ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন চার জন। শিশু সহ আহত তিন। গতকাল রাতে সিকিম থেকে কালিম্পং ফেরার পথে মেল্লির কাছে ৫০ মিটার নীচে তিস্তার খাদে যাত্রীবাহী গাড়ি পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। গাড়ির চালক-সহ চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের  সিকিমের হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে প্রকাশ, উত্তরবঙ্গ-সহ পাহাড়ে  সমানেই বৃষ্টি হচ্ছে। আগামী সপ্তাহ অবধি তা চলবে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর।  বৃষ্টিতে পাহাড়ের পিছল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে যায় বলে মনে করা হচ্ছে। নিহতরা কালিম্পং এর বাসিন্দা। তাঁরা হলেন, সামিয়া সুব্বা (২০), জানুকা দর্জি (৩৫) ও নীতা গুরুং (৫৮)। চালক গ্যাংটকের বাসিন্দা কমল সুব্বা (৪৪)। আহতদের মধ্যে পাঁচ বছরের একটি শিশুও আছে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে।

ছবি : প্রতীকী

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*