গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : গাজায় ইস্রায়েলের লাগাতার আক্রমণ বন্ধে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে তিনি এই কথা জানান। আরও বলেন, বন্দি মুক্তির ইঙ্গিত উল্লেখযোগ্য পদক্ষেপ। ন্যায়সঙ্গত শান্তির লক্ষ্যে সবরকম প্রচেষ্টাকে ভারত সমর্থন করবে বলে তিনি জানান।

প্রসঙ্গত ইস্রায়েল ও হামাস উভয় পক্ষকেই আক্রমণ থামাতে কড়া হুশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আগামীকাল রবিবার অবধি সময় বেঁধে দিয়েছেন। ইতিমধ্যে যুদ্ধরত উভয়পক্ষই শান্তি স্থাপনের পক্ষে মত দিয়েছে। এই লক্ষ্যে নিজেদের  মত করে আলাপ আলোচনাও করছে। আগামী ৭ অক্টোবর এই যুদ্ধের দু-বছর পূর্ণ হবে। ওইদিন হামাস প্রথম ইস্রায়েলকে আক্রমণ শুরু করলেও পরে ওই দেশের একের পর এক পালটা হানায় রীতিমত পর্যুদস্ত হয়। গাজায় শিশু, নারী-সহ লক্ষাধিক নিহত, দুর্ভিক্ষের মত পরিস্থিতি, অসহায় আর্তমানুষদের হাহাকারে বিচলিত সারা বিশ্ব। সকলেই ইস্রায়েলের এই ভয়ংকর আগ্রাসন বন্ধের পক্ষে। আপাতত ট্রাম্পের হুশিয়ারিতে উভয় পক্ষই কিছুটা নমনীয় হওয়ায় স্বস্তি সব দেশেই। উভয় দেশের পরবর্তী পদক্ষেপের ওপর নজর রাখছে সারা বিশ্বই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*