জুবিন গর্গ কে বিষ দেওয়া হয়?

Spread the love

রোজদিন ডেস্ক : অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যু নিয়ে পরতে পরতে রহস্য দানা বাঁধছে। গতকাল ধৃত তাঁর এক সফরসঙ্গীর চাঞ্চল্যকর বয়ান নিয়ে চিন্তিত পুলিশ। সূত্রের খবর, শেখর জ্যোতি গোস্বামী তদন্তকারীদের জানিয়েছেন, জুবিন গর্গের ম্যানেজার ও সংগঠক সম্ভবত তাঁকে বিষ দিয়েছিলেন। গায়কের মৃত্যুর আগে ম্যানেজার সন্দেহজনক ব্যবহারও করেন।দুর্ঘটনার দিন ইয়াচট এর নাবিকের কাছ থেকে উনিই তা নিয়ন্ত্রণের ভার নেন। এমন কি জুবিন যখন সমুদ্রের জলে শ্বাস নিতে পারছিলেন না, তখনও ম্যানেজারকে বলতে শোনা যায়, ওকে যেতে দাও। যেতে দাও। এই ঘটনা পূর্বপরিকল্পিত বলে সন্দেহ, এর জন্যই বিদেশে যাওয়া হয়েছিল।
শেখর জ্যোতি গোস্বামী আরও বলেছেন, সিঙ্গাপুরের দায়িত্বে থাকা তন্ময় ফুকন কেও ম্যানেজার সিদ্ধার্থ শর্মা কোন পানীয় আনতে বারণ করেন। জানান, তিনিই এর ব্যবস্থা করবেন। জুবিন গর্গ দক্ষ সাঁতারু ছিলেন বলেও জানান তিনি, তাঁকে ও ম্যানেজারকে উনিই সাঁতার শিখিয়ে ছিলেন।
জলে হাবুডুবু খেয়ে জুবিনের মুখে ফেনার মত উঠছিল, তা দেখেও গুরুত্ব দেননি ম্যানেজার। বলেন, ও এসিডিটি র ফল।
অকাল প্রয়াত জুবিনের শোকার্ত স্ত্রী গরিমা এক চ্যানেলে নলেন, লাইফ জ্যাকেট ছাড়া উনি কি করে জলে নামলেন!! ওঁর জল, আগুনের কাছে যাওয়া উচিত ছিল না, কেনই বা জলের ওখানে গেলেন!
অসম সরকার এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেবেন বলে জানা যায়।
জুবিন গর্গ কে যদি বিষ দেওয়া হয়, তা সিঙ্গাপুর পুলিশের রিপোর্টে ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অসমে তাঁর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট নিয়েও প্রশাসন ও পুলিশ চিন্তিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*