৮ পুরসভায় ৬০০-র বেশি বেআইনি নিয়োগের অভিযোগে চার্জশিট দিল সিবিআই

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের বিভিন্ন পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগে তোলপাড় উঠেছিল। তদন্তের ভার গেছিল সিবিআই-এর হাতে। নতুন বছরের দ্বিতীয় দিনেই রাজ্যের ৮ পুরসভায় ৬০০ জনের বেশি বেআইনি নিয়োগ হয়েছে বলে চূড়ান্ত চার্জশিট দিল সিবিআই। উত্তর ও দক্ষিণ দমদম,কামারহাটি, বরানগর সহ বিভিন্ন পুরসভায় করণিক, গাড়িচালক, পিওন ইত্যাদি সব পদেই বেআইনি নিয়োগ হয়েছে বলে সি বি আই রিপোর্টে উঠে এসেছে।কোন বিজ্ঞপ্তি ছাড়াই দেদার নিয়োগে ব্যাপক দুর্নীতি, টাকার খেলা হয়েছে বলে অভিযোগ। এতে নাম জড়িয়েছে পদস্থ আইএএস আধিকারিক জ্যোতিষ্মান চ্যাটার্জির।৷ আছে আরও অনেকের নাম। এর পর কি হবে সেদিকে নজর এখন সব মহলের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*