রোজদিন ডেস্ক : এসআইআর প্রক্রিয়ায় লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার আধিকারিকদের কেন যুক্ত করা হবে, এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। জরুরি ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এই মামলায় এলআইসি’র ডেভলপমেন্ট অফিসারদের এসআইআর প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার আবেদন জানানো হয়েছে। মামলাকারীদের বক্তব্য, এসআইআরে যুক্ত থাকলে জীবন বিমার কাজ করা যাচ্ছে না। এর ফলে একাধিক সমস্যায় পড়তে হবে ডেভলপমেন্ট অফিসারদের। তাঁদের আর্থিক ক্ষতিও হচ্ছে। তাই এসআইআর-এর কাজ থেকে অব্যাহতি চেয়ে মামলা করেছেন তাঁরা। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।

Be the first to comment