রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআরের শুনানি পর্ব চলছে। প্রথম পর্বে শুনানির জন্য চিহ্নিত প্রায় ৩২ লক্ষ আনম্যাপড ভোটারের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ৩ লক্ষ ৩৩ হাজার ভোটারের শুনানি শেষ হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে।আরও জানা গিয়েছে, শুনানি পর্বের জন্য মোট ৩০ লক্ষ ২০ হাজার নোটিশ জেনারেট করা হয়েছে। তার মধ্যে প্রায় ২০ লক্ষ ৫ হাজার নোটিশ ইতিমধ্যেই সংশ্লিষ্ট ভোটারদের হাতে পৌঁছে গিয়েছে। ধাপে ধাপে বাকি নোটিশ পৌঁছে দেওয়ার কাজ চলছে। এই মুহূর্তে রাজ্যজুড়ে মোট ৩,২৩৪টি কেন্দ্রে শুনানি চলছে। গোটা প্রক্রিয়ার উপর নজরদারির জন্য সাড়ে চার হাজারের বেশি মাইক্রো অবজার্ভার মোতায়েন করা হয়েছে। কমিশনের নির্দেশ মেনে শুনানি প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে প্রতিটি কেন্দ্রে নিয়মিত তদারকি চালানো হচ্ছে।

Be the first to comment