রোজদিন ডেস্ক : ইরানে বিক্ষোভকারীদের হত্যা করলে আমেরিকা তাদের উদ্ধারে এগোবে বলে হুঁশিয়ারি দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। নিজের সমাজমাধ্যমে এই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি ইরান নিরীহ বিক্ষোভকারীদের নির্মমভাবে হত্যা করে, যেটা তাদের রীতি, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে যাবে। তাঁরা তৈরি আছেন, প্রয়োজনে যেতে প্রস্তুত বলে জানিয়ে দেন।
উল্লেখ্য, পারমাণবিক শক্তিধর ইরানকে জব্দ করতে গত বছর বেশ কিছু পরমাণু কেন্দ্রে হামলা করেছিল আমেরিকা। এর জবাবে ইরান কাতারের মার্কিন ঘাঁটিগুলিতে পালটা হামলা করে।
ট্রাম্পের এই হুঁশিয়ারির পালটা জবাব দিয়েছে ইরানও। ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেইনির উপদেষ্টা আলি লারিজানি জানান, ট্রাম্প ইরানে হস্তক্ষেপ করলে তার সতর্ক থাকা উচিত। কারণ এতে মধ্যপ্রাচ্য জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে পারে।

Be the first to comment