রোজদিন ডেস্ক : নিউ ইয়র্কের নতুন মেয়র মামদানি কারাবন্দি উমর খালিদকে চিঠি দেওয়ার খবর সামনে আসতে ফুঁসে উঠেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।শুক্রবার সংগঠনের জাতীয় মুখপাত্র বিনোদ বনসাল মামদানিকে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, যারা (উমর খালিদ!) ভারতকে ভাগ করার কথা বলে, এমন অপরাধীদের পাশে দাঁড়িয়ে উনি কোরানের অপমান করেছেন। আরও বলেন, ভারতের অপরাধীদের ওঁরা (মামদানি) সমর্থন করেন, কিন্তু যখন আমেরিকায় হিন্দু ও তাঁদের মন্দির আক্রান্ত হয় তখন নীরব থাকেন। এমনকি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হলেও কিছু বলেন না।
মামদানিকে নিশানা করে ভিএইচপি নেতা আরও বলেন, খালিদকে চিঠি লেখা, তাঁকে সমানুভূতি জানানোর আগে মামদানির প্রকৃত সত্য জানা উচিত ছিল।
মামদানিকে ভিএইচপি নেতার তীব্র আক্রমণ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে।

Be the first to comment