CEC Gyanesh Kumar গণতন্ত্রে আঘাত করেছেন, তোপ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বেআইনি ও একতরফাভাবে ছয় নম্বর ফর্মের পরিবর্তন করেছিলেন। বিরোধী নেতা রাহুল গান্ধী একে গণতন্ত্রের ওপর আঘাত বলে তোপ দাগেন।
সোমবার শীর্ষ আদালতের রায়ের প্রেক্ষিতে সমাজ মাধ্যমে রাহুল গান্ধী বলেন,জ্ঞানেশ কুমার একতরফাভাবে ছয় নম্বর ফর্মের বদল করেছিলেন, তা এখন স্পষ্ট। বিজেপি কে সহায়তা করার জন্য তিনি নিজের পদের অপব্যবহার করেন। তিনি ও যাঁরা এই গণতন্ত্রের ওপর আঘাত হানার মত অপরাধ করেছেন, তাঁদের সবাই কে এর দায় নিতে হবে।
উল্লেখ্য, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য নাগরিকরা এই ছয় নম্বর ফর্মে আবেদন করেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ও জ্ঞানেশ কুমার কে তোপ দেগে বলেন,উনি ছয় নম্বর ফর্মের পরিবর্তন নিয়ে মিথ্যাচার করেছিলেন।
শীর্ষ আদালত জ্ঞানেশ কুমার ক্লিন চিট না দিয়ে তাঁকে নোটিশ জারি করায় আশার আলো দেখছেন বিরোধী পক্ষ। তাঁর ইস্তফা র দাবিতে কংগ্রেস নেতৃত্ব ১০ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনে নামছেন।

দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানান,জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ও বিজেপি র ভোট চুরির প্রতিবাদে আগামী দু মাস ব্যাপী তাঁদের আন্দোলন চলবে। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, বিরোধী নেতা রাহুল গান্ধী সোমবার জরুরি বৈঠক করে আন্দোলনের রূপ রেখা ঠিক করেছেন। সংবিধান, দেশ ও ভোট বাঁচানোর দাবিতে আগামী দশ অক্টোবর থেকে তাঁরা দেশব্যাপী আন্দোলনে নামবেন। পয়লা নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশ হবে। জ্ঞানেশ কুমার অপসারিত, গ্রেফতার ও শাস্তি না পাওয়া অবধি তাঁদের আন্দোলন চলবে।
মঙ্গলবার ইন্ডিয়া জোটের সাংসদ রা নির্বাচন কমিশন দফতর অভিযান করবেন বলে অন্য সূত্রে জানা যায়, আপ এতে অংশ নেবে না। এক ই দাবিতে তারা পৃথকভাবে আন্দোলন করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*