রোজদিন ডেস্ক: কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ পালন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করলেন বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। বৃহস্পতিবার তিনি নবান্নে এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন। প্রসেনজিৎ চ্যাটার্জি জানান,এই বছর উত্তম কুমারের জন্মশতবর্ষ। সারা দেশের মানুষ যাতে মনে রাখেন এমন ভাবে পালন করা নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ২৪ জুলাই ওঁর মৃত্যু দিন বিশেষভাবে পালিত হয়।এবার ওঁর জন্মদিন ৩ সেপ্টেম্বর ও দারুণ হতে চলেছে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রসেনজিৎ চ্যাটার্জির বৈঠক নিয়ে এইদিন বিভিন্ন মহলে কৌতুহল ছিল। তিনি রাজ্যসভার প্রার্থী হবেন কিনা তা নিয়েও জল্পনা চলে। এতে জল ঢেলে তিনি পরিস্কার জানিয়ে দেন, রাজনীতি নিয়ে তাঁদের কোন কথাই হয় নি। সিনেমা শিল্প নিয়েই তাঁদের কথা হয়। কখন ও যদি সরকারের মনে হয়, তিনি কোন কমিটি তে থাকলে ভাল হয়, তিনি থাকবেন৷ বিনিয়োগের ব্যাপারে ও তেমন কথা হয় নি। তবে আগামী দিনে ভাল কিছু হবে বলে তাঁর আশা।

Be the first to comment