একসময় বিজেপির জোটসঙ্গী ছিলেন। এখন বিজেপির সঙ্গে তেলুগু দেশম প্রধান চন্দ্রবাবু নাইডুর সম্পর্ক তলানিতে থেকেছে। শুক্রবার তিনি বিজেপিকে রীতিমতো হুমকি দিয়ে বললেন, ওরা অন্ধ্রপ্রদেশকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে। এই চেষ্টা যদি না থামায়, তাদের বিরাট মূল্য দিতে হবে।
অমরাবতী শহরে রাজ্যের জেলা কালেক্টরদের দুদিনের সম্মেলনে চন্দ্রবাবু বলেন, রাজ্যের নেতাদের টার্গেট করছে বিজেপি। তাঁদের বাড়িতে আয়কর দফতরের অফিসাররা হানা দিচ্ছেন।

Be the first to comment